ঘরোয়া পদ্ধতিতে শুষ্ক ত্বকের যত্ন কিভাবে নেওয়া উচিত
দৈনন্দিন জীবনের হাজারো ব্যস্ততার মধ্যে আমরা প্রায়ই আমাদের ত্বকের যত্ন নিতে ভুলে যাই।অথচ ত্বকের যত্ন নেওয়াটা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ।কারণ ত্বকের যত্নের উপরই নির্ভর করছে আমাদের মানসিক ও সামগ্রিক স্বাস্থ্য।এই ত্বকের যত্ন নিতে আমরা অনেকেই বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের টপক্লাস প্রসাধনী ব্যবহার করে থাকি।তবে নকল পণ্যর ছড়াছড়ি ও ডাক্তারের পরামর্শ ছাড়া এসব প্রসাধনী ত্বকে ব্যবহার করলে হিতে বিপরীত হতে পারে।এজন্য সবচেয়ে নিরাপদ ও স্বাস্থ্যকর হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে ত্বকের যত্ন নেওয়া ও একটি রুটিন মেইনটেইন করে ত্বকের যত্ন নেওয়া।তাই একজন বিউটিশিয়ান হিসেবে স্কিন কেয়ারের উপর দীর্ঘ ৮ বছরের অভিজ্ঞতায় আজকে আপনাদের সাথে খুবই সহজ ও কার্যকরী কিছু ঘরোয়া টিপস শেয়ার করব এবং ডেইলি লাইফে প্রতিদিন কিভাবে ত্বকের যত্ন নেওয়া উচিত সে বিষয় নিয়ে আলোচনা করব।তাই আর দেরি না করে পড়তে শুরু করুন আজকের স্বাস্থ্য টিপস।
ত্বকের যত্ন কিভাবে নেওয়া উচিত
ত্বকের যত্নের জন্য আগে আপনার ত্বকের ধরনটা জানা সবচেয়ে জরুরি।আমাদের ত্বক সাধারণত তিন ধরনের হয়ে থাকে।শুষ্ক ত্বক, তৈলাক্ত ত্বক ও মিশ্র ত্বক। তাই ত্বক অনুযায়ী এর যত্ন নেয়ার ধরণ আলাদা।আজকে আমরা আলোচনা করব শুষ্ক ত্বকের কিভাবে যত্ন নেওয়া উচিত সে বিষয় নিয়ে। তবে তার আগে ইন জেনারেল সকল ত্বকের যত্নের জন্য মৌলিক কিছু নিয়ম আছে যা আমাদের প্রাত্যহিক জীবনে প্রত্যেকের মেনে চলা জরুরি।যেমন ত্বক ভালোভাবে পরিস্কার করা,ময়েশ্চারাইজ ব্যবহার করা,ঘর থেকে বের হলে রোদ থেকে বাচার জন্য সানস্ক্রিন ব্যবহার করা।কিন্তু সমস্যা হলো আমাদের মধ্যে অধিকাংশ মানুষই এই ৩ টার একটিও ঠিকঠাক ভাবে ফলো করেন না।ফলে তাদের ত্বকে দেখা যায় নানাবিধ সমস্যা।ত্বকের যত্নের মুল ভিত্তিই হচ্ছে এই ৩ টি।
ত্বক ভালোভাবে পরিস্কার করা
ঘুম থেকে উঠার পর সকালে ও রাতে ঘুমাতে যাওয়ার সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী অথবা ত্বকের ধরন অনুযায়ী ফেসওয়াশ দিয়ে ত্বক পরিস্কার করুন এবং অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করুন।ত্বক পরিস্কারের ক্ষেত্রে গরম পানি এড়িয়ে যাওয়া উচিত।
ময়েশ্চারাইজ ব্যবহার করা
আমরা অনেকেই ত্বক ফেসওয়াশ দিয়ে পরিস্কার করে তোয়ালে বা টিস্যু দিয়ে মুছেই ত্বকের যত্ন নেওয়ার কাজ শেষ করি।কিন্তু ত্বকের যত্নের জন্য ময়েশ্চারাইজার ব্যবহার আবশ্যিক।ত্বকের আদ্রতা বজায় রাখার জন্য,বাইরের ধুলোবালি বা জীবাণু থেকে ত্বককে রক্ষা করার জন্য,ত্বকের শুষ্কতা দূর করার জন্য ময়েশ্চারাইজার ব্যবহার করা অত্যন্ত জরুরি।বাজারে বিভিন্ন রকমের নানা ব্র্যান্ডের নানা দামের ময়েশ্চারাইজার কিনতে পাওয়া যায়।আপনি আপনার ত্বক অনুযায়ী নিজের পছন্দের ময়েশ্চারাইজার ব্যবহার করবেন।
সানস্ক্রিন ব্যবহার
রোদ থেকে ত্বক সুরক্ষা করা অত্যন্ত জরুরি।কারণ রোদের UV রশ্মি বা অতিবেগুনী রশ্মি স্কিন ড্যামেজের অন্যতম প্রধান কারণ।রোদের কারণে ত্বকের উজ্জ্বলতা কমে,ত্বকের ইনার লেয়ারে থাকা কোলাজেন ড্যামেজ হয়ে চামড়ায় ভাঁজ পড়তে পারে,ব্রণ বেড়ে যাওয়ার পাশাপাশি ব্রণের কালো দাগও বেড়ে যেতে পারে।এজন্য ঘর থেকে বাহির হওয়ার সময় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করা উচিত।
এতক্ষণ পর্যন্ত আমরা ইন জেনারেল ত্বকের যত্ন কিভাবে নেওয়া উচিত সেটা জানলাম।এখন আমরা নির্দিষ্টভাবে শুষ্ক ত্বকের যত্ন কিভাবে নেওয়া উচিত সেই বিষয় নিয়ে আলোচনা করব।
শুষ্ক ত্বকের যত্ন
যাদের স্কিন শুষ্ক তাদের মধ্যে খুব কমনলি কয়েকটা সমস্যা দেখা যায়।যেমন ত্বক ফাটা,ত্বকে ইচিং হওয়া,লাল র্যাশ উঠা,ত্বকে অস্বস্তি অনুভব করা সহ আরও নানা সমস্যা।তাই এ সকল সমস্যা সমাধানের জন্য ত্বকের যত্ন নেওয়া উচিত।বয়স বাড়ার সাথে সাথে দেহে হরমোনাল পরিবর্তনের কারণে আমাদের ত্বকের ন্যাচারাল অয়েল প্রোডাকশন ধীরে ধীরে কমতে থাকে।যার ফলে ত্বক ধীরে ধীরে শুষ্ক বা রুক্ষ হয়ে যায়।এখন প্রশ্ন হচ্ছে রুক্ষ বা শুষ্ক ত্বকের যত্নে কি করা উচিত?সেই বিষয় নিয়েই আমাদের আলোচনা।

শুষ্ক ত্বকের যত্নে দিনের শুরুতে মাইল্ড বা অ্যালকোহল ফ্রি একটি ক্লিনজার বা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।পরে তোয়ালে দিয়ে মুখ আলতোভাবে মুছে আদ্র থাকা অবস্থায় ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।তারপর বাহিরে গেলেও বা না গেলেও দিনে অন্তত একবার SPF 30+ একটি সানস্ক্রিন ব্যবহার করতে হবে।এছাড়াও বিভিন্ন পুষ্টিকর খাবার প্রতিদিনের খাদ্য তালিকায় নিয়মিতভাবে যুক্ত করতে হবে।যেমন সবুজ শাকসবজি,ফল,ডিম,দই,বাদাম ইত্যাদি।প্রতিদিন কমপক্ষে ৮-১০ গ্লাস পানি খেতে হবে।ত্বক সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে।গরম পানি দিয়ে গোসল,মুখ ধোয়া এড়িয়ে যেতে হবে।এখন শুষ্ক ত্বকের জন্য কোন ফেসওয়াশ,ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন ব্যবহার করা উচিত সেটা দেখে নেওয়া যাক।
শুষ্ক ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো
প্রতিদিনের স্কিন কেয়ারের শুরুর একদম প্রথম ধাপটি হলো ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ ভালোভাবে পরিষ্কার করা।তো যাদের স্কিন শুষ্ক তাদেরকে বেছে নিতে হবে তাদের স্কিন উপযোগী ক্ষারমুক্ত মাইল্ড ফেসওয়াশ।অর্থাৎ যে ফেসওয়াশ খুব বেশি ফোম বা ফেনা তৈরি করে না।শুষ্ক ত্বকের জন্য বাজারে যে সকল ফেসওয়াশ পাওয়া যায় তার মধ্যে অন্যতম দুটি ফেসওয়াশ হলো Cetaphil Gentle Skin Cleanser ও CeraVe Hydrating Facial cleanser।
শুষ্ক ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজার ভালো
আমাদের ত্বকে একটা নির্দিষ্ট পরিমাণ ন্যাচারাল অয়েল থাকে।তবে নানা কারণে ত্বকে এই তেলের পরিমাণ কমে যেতে পারে।ত্বকে পানিশূন্যতা দেখা দিতে পারে।যার ফলে স্কিন ড্রাই হয়ে যায়।তাই শুষ্ক ত্বকের জন্য একটু ভারী ক্রিম টেক্সচারের ময়েশ্চারাইজার বেছে নিতে হবে।এ ধরনের ময়েশ্চারাইজারে হিউমেকট্যান্ট,অক্লুসিভ,ভিটামিন সি,ইমোলিয়েন্ট এ ধরনের উপাদান বেশি থাকে।বাজারে শুষ্ক ত্বকের জন্য যে সকল ময়েশ্চারাইজার পাওয়া যায় তার মধ্যে Cetaphil Moisturizing Cream ও CeraVe Moisturizing Cream বেশ ভালো।
শুষ্ক ত্বকের জন্য কোন সানস্ক্রিন ভালো
রুক্ষ বা শুষ্ক ত্বকের জন্য সাধারণত ময়েশ্চারাইজিং সানস্ক্রিন ব্যবহার করা উচিত যেখানে হায়ালুরোনিক এসিড,সেরামাইড,গ্লিসারিন ইত্যাদি উপাদান থাকবে।এছাড়াও SPF 30+ ও UVA ও UBV থেকে রক্ষা করে এমন সানস্ক্রিন ব্যবহার করা উচিত।তো এজন্য Neutrogena Hydro Boost Water Gel Sunscreen বা EltaMD UV Daily Broad Spectrum Sunscreen ব্যবহার করতে পারেন।





